ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানে হামলা না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
রোববার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে তিনি সরাসরি উত্তর দিতে চান কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও তার উত্তর হলো—না, কোনো হামলা হবে না।
এর আগে রোববার দিনের প্রথম ভাগে ইরানকে লক্ষ্য করে আলটিমেটাম দেন ট্রাম্প। ওই বক্তব্যে একই দিনে দেশটিতে হামলার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন একমাত্র প্রশ্ন।
এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।












